August 7, 2026 2:07 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি নাগরিককে  উৎসাহ ও আনন্দের সঙ্গে আজ ‘জাতীয় তাঁত দিবস’ পালন করার আহ্বান জানিয়েছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি নাগরিককে  উৎসাহ ও আনন্দের সঙ্গে আজ ‘জাতীয় তাঁত দিবস’ পালন করার আহ্বান জানিয়েছেন। একটি ভিডিও বার্তা শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, ১৯০৫ সালের ৭ই আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে ‘স্বদেশী আন্দোলন’ শুরু হয়েছিল এবং সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক লড়াইয়ে শামিল হয়েছিল। তিনি দরিদ্র তাঁতি পরিবার এবং নিজ হাতে বস্ত্র প্রস্তুতকারী কারিগরদের সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়া, একটি স্বনির্ভর দেশ গড়ে তোলার লক্ষ্যে এই ক্ষুদ্র ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাঁতি পরিবারগুলোকে শক্তিশালী করার গুরুত্বের ওপরও প্রধানমন্ত্রী জোর দেন।

প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে অন্তত একটি তাঁতজাত পণ্য কেনার এবং সেটির বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেশ ও বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান, যাতে ভারতের কারিগরদের দক্ষতা ও শিল্পনৈপুণ্য বিশ্বব্যাপী স্বীকৃতি পায়।

১৯০৫ সালের এই দিনেই শুরু হওয়া ‘স্বদেশী আন্দোলন’-এর স্মরণে প্রতি বছর ৭ই আগস্ট ‘জাতীয় তাঁত দিবস’ পালন করা হয়।