প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি আই আই টি দিল্লির ৫৭-তম সমাবর্তনে ভাষণ দেবেন। এবারের সমাবর্তনে ৩ হাজারেরও বেশি শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন । এদের মধ্যে ৫৮৭ জন PHD গবেষক। এছাড়াও প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রেসিডেন্টস্ গোল্ড মেডেল, ডিরেক্টরস্ গোল্ড মেডেল, শঙ্করদয়াল শর্মা গোল্ড মেডেল এবং পার্ফেন্ট টেন গোল্ড মেডেলে সম্মানিত করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরম প্রজ্ঞার সূচনা করবেন। পরম প্রজ্ঞা হলো, আই আই টি দিল্লির সোনিপথ ক্যাম্পাসে A I – অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সুপার কম্পিউটার।
News On AIR | August 7, 2026 12:39 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল IIT দিল্লির ৫৭-তম সমাবর্তনে ভাষণ দেবেন