প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত যুব সমাজ গঠনে এক সংকল্প অভিযানের ডাক দিয়েছেন। তিনি বলেন, দেশে নেশার কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হচ্ছে। তিনি আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে নেশামুক্ত যুবা, বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। এই অভিযানের মধ্যে দিয়ে মাদক দ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে দেশজুড়ে ১-শো সপ্তাহব্যাপী জনঅংশীদিরিত্ব অভিযানের সূচনা হয়েছে. । প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের সংকল্প সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন প্রতিবেশী দেশ, ভারতের যুব সমাজকে নিশানা করেছে। তিনি বলেছেন কঠোর হস্ত প্রতিরোধ তুলতে হবে।
তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অধ্যাপকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন তারা যেন শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিতভাবে মাদক অপব্যবহারের ঝুঁকি নিয়ে আলোচনা করেন এবং ক্যাম্পাসে সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করেন। তিনি বলেন, তরুণদের মধ্যে মাদক অপব্যবহার রোধে তাঁদের এই প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এই কর্মসূচিতে সারা দেশের ১০ হাজারেরও বেশি স্থানের বিপুল সংখ্যক যুবক-যুবতী অংশ নিচ্ছেন। ‘মাই ভারত’ স্বেচ্ছাসেবক, জাতীয় সেবা প্রকল্প (NSS) কর্মী, ইউথ ক্লাব, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সামাজিক সংস্থা এবং ১২৫টিরও বেশি সহযোগী আধ্যাত্মিক সংগঠনের প্রতিনিধিরা ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচিতে যুক্ত থাকছেন।
মাদক মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতে প্রতি রবিবার দেশজুড়ে নানা ধরনের সাপ্তাহিক কর্মসূচির আয়োজন করা হবে। এসবের মধ্যে রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা, পদযাত্রা বা ওয়াকথন, ধ্যান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক প্রচার, এর মতো নানা উদ্যোগ।