প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধারকাজ নিশ্চিত করার আশ্বাস দেওয়ার পাশাপাশি উপদ্রুত অঞ্চলের সমস্ত মানুষের নিরাপত্তা, সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করেছেন প্রধানমন্ত্রী।
News On AIR | July 30, 2026 10:04 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।