July 28, 2026 11:21 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্কাইরুট এরোস্পেসের প্রতিনিধিদের সঙ্গে ‘বিক্রম-ওয়ান’ রকেটের সাফল্য নিয়ে কথাবার্তা বলেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্কাইরুট অ্যারোস্পেসের পবন চন্দনা এবং নাগা ভরথ ডাকার সঙ্গে বৈঠক করেছেন।  সামাজিক মাধ্যমে এক পোস্টে, শ্রী মোদি বলেন,  বিক্রম-১ রকেটের সাফল্য নিয়ে তাঁদের কথা হয়েছে।        প্রধানমন্ত্রীকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে  অবহিত করেছেন তাঁরা। মহাকাশ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহদানের ওপর  জোর দেন তিনি।  

এর আগে প্রধানমন্ত্রী বেসরকারি উদ্যোগে বিক্রম-১ রকেটের সাফল্য নিয়ে সন্তোষ ব্যক্ত করে বলে বিকশিত ভারতের লক্ষ্যে এ এক গুরুত্বপূর্ন পদক্ষেপ।