প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সীমান্তবর্তী গ্রাম গুলির সঙ্গে দেশের যুব সমাজকে আরও যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। গতকাল বিকশিত ভারত ভিলেজ কর্মসূচির অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে শ্রী মোদী বলেন,উন্নত গ্রাম বিকশিত ভারত গঠনের ভিত্তি।”মেরা যুবা ভারত” বা মাই ভারত প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ গঠনে যুব সমাজের বড় অবদানের বিষয়টিও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুব বাহিনী উন্নত ভারত গঠনে শুধুমাত্র চালিকাশক্তি নয়
তারা সবথেকে বড় স্বত্বাধিকারী। যুব সমাজের কর্মশক্তিকে দেশের চ্যালেঞ্জ এবং তা সমাধানের লক্ষ্যে ব্যবহার করা হলে দেশের ভবিষ্যত উজ্জ্বল হবে। প্রধানমন্ত্রী বলেন,যুবকরা যখন তৃণমূল স্তরের বাস্তবতার সঙ্গে যুক্ত হন,তাঁরা দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেন।