প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামের বন্যা পরিস্থিতির বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের থেকে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। এক সমাজ মাধ্যম বার্তায় শ্রী সোনোয়াল জানিয়েছেন, তিনি বর্তমানে ডিব্রুগড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করছেন ও সেখানকার প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের কথা শুনেছেন । শ্রী সোনোয়াল জানিয়েছেন , দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য একটি আন্তঃমন্ত্রক দল ইতিমধ্যেই আসামে পৌঁছেছে । তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের ত্রাণ ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।