July 24, 2026 11:36 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার  পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার  পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছেতারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করা ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সে-জন্য অবিলম্বে পরীক্ষা আয়োজন করা ছিল অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী জানানগতকাল তিনি সংশ্লিষ্ট দফতরগুলিকে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের বিষয়ে একটি খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন। সে-সংক্রান্ত খসড়া রাতেই তাঁর কাছে পৌঁছেছে। এ-নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে। তিনি বলেনমন্ত্রিসভার সদস্যদের পরামর্শ মেনে এটিকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও বলেনসোমবার থেকে সংসদের অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ শুরু হওয়ায়সরকার এই বিলটি যত দ্রুত সম্ভব সংসদে অনুমোদনের করানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।