প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। আজ সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী মোদী বলেন, আশা করা যায় এই অধিবেশন কার্যকর এবং সক্রিয় হবে। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বজুড়ে ভারতের ভূমিকা স্বীকৃতি পাচ্ছে। বিগত এক মাসে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্যের নজির রেখেছে। পশ্চিম এশীয়ায় যুদ্ধ পরিস্হিতির ফলে জ্বালানি, সার এবং রাসায়নিক পদার্থ সহ বিভিন্ন ক্ষেত্রে সরবরাহের সংকট দেখা দিয়েছে। তা সত্বেও ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭ দশমিক সাত শতাংশে ধরে রাখা সম্ভব হয়েছে।
News On AIR | July 20, 2026 12:55 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়।