July 17, 2026 9:57 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেন।

প্রধানমন্ত্রী হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেছেন।   সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এরফলে ভারত জার্মানি, জাপান, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হলো। 

এর আগে সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্ভর ভারত এবং সুস্হিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি এই ট্রেন প্রকল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার হলেও, আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় ৭৫ কিলোমিটার গতিতে চলবে। এছাড়াও প্রধানমন্ত্রী ১৪ হাজার কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পেরও শিলান্যাস করবেন।