প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে ৪ হাজার ৭শো কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী করেছেন। চন্ডীগড়ে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, ৫শো৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত উন্নত মা ও শিশু সুরক্ষা কেন্দ্র, জাতির উদ্দেশ্যে উতসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই উন্নয়নমূলক প্রকল্পের ফলে চন্ডীগড়ের মানুষের জীবনযাত্রায় পরিবর্তন হলেও এর সুফল শহরের গন্ডী ছাড়িয়ে হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশ পর্যন্ত পৌঁছে গেছে।
এর আগে, প্রধানমন্ত্রী হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে সোনিপতের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত জার্মানি, জাপান, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হলো।
এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্ভর ভারত এবং সুস্হিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
উল্লেখ্য, পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার হলেও, আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় ৭৫ কিলোমিটার গতিতে চলবে। এছাড়াও প্রধানমন্ত্রী ১৪ হাজার কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পেরও শিলান্যাস করেন।