প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা, চন্ডীগড় এবং পাঞ্জাব সফরে যাবেন। হরিয়ানায় জিন্দ রেল স্টেশনে, জিন্দ-সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী একলব্য স্টেডিয়ামে প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উত্সর্গ করবেন।
এরপর চন্ডীগড়ে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো সংক্রান্ত ৬ হাজার ৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচী রয়েছে তাঁর।
জলন্ধরে শ্রী মোদী যোগাযোগ ব্যবস্থার উন্নতি, যাত্রী সুবিধার্থে ৫ হাজার ৪৭০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।
অমৃত-ভারত স্টেশন প্রকল্পের আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ পুনর্নির্মিত ৭৫ টি রেল সট্শনের উদ্বোধন করার কথা তাঁর।