প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্ন পৌঁছবেন। তিন দিনের সফরে সেখানে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেবেন।এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে যোগ দেবেন।সেখানে উভয় দেশের শীর্ষ বানিজ্য নেতৃবৃন্দের সমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কথা।এছাড়া শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের এক বৃহৎ সমাবেশে বক্তব্য রাখবেন।উল্লেখ্য সে দেশে বসবাসকারী এ দেশের মানুষ ভারত অস্ট্রেলিয়া সম্পর্কের এক দৃঢ় ভিত্তি রচনা করেছেন।
News On AIR | July 8, 2026 9:55 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্ন পৌঁছবেন।