প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাকার্তায় সেদেশের সংসদে ভাষণ দেওয়ার সময় দুটি দেশের মধ্যে সম্পর্কের এক নতুন যুগের সূচনা করার জন্য আইনপ্রণেতাদের আছে আহ্বান জানান। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন। শ্রী মোদী বলেন এই সম্পর্কের ভিত্তি হবে অভিন্ন সভ্যতার ঐতিহ্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভবিষ্যতের জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গি। ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন যে, ইন্দোনেশিয়ার সঙ্গে গণতান্ত্রিক সম্পর্ক জোরদারে নতুন দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। ভারত মহাসাগর জুড়ে দু হাজার বছরেরও বেশি সময় ধরে চলা সভ্যতার মেলবন্ধনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, চিন্তাধারা, বাণিজ্য, সংস্কৃতি ও বিশ্বাসের আদান-প্রদানই দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি স্থাপন করেছে। তিনি বসুধৈব কুটুম্বকম এবং ইন্দোনেশিয়ার জাতীয় মূলমন্ত্র ভিন্নিকা তুঙ্গাল ইকা বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য এর মতো অভিন্ন আদর্শগুলোর ওপর আলোকপাত করেন এবং বলেন যে, এই মূল্যবোধগুলোই ভারত-ইন্দোনেশিয়া অংশীদারিত্বকে পথপ্রদর্শন করে চলেছে।