July 3, 2026 2:37 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাত সফর করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাত সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। ৪৮০ কোটি টাকার নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে ২০ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন।

রাজস্থান সফরকালে তিনি বালোত্রায় এক দশমিক ০/৬ লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়ন মূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করবেন। প্রকল্পগুলির মধ্যে পেট্রো কেমিক্যাল, পরিবহন, রেল, সড়ক, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি। তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে ৩৬ টি স্টেশন থাকবে। খরচ পড়বে ১৩ হাজার কোটি টাকা।

আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাটে যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কনডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতের সেমি কনডাক্টর উত্পাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য ৭ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।  

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।