প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ন জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হয়েছেন। ২০১৫ সালেও তিনি সেশেলসে গিয়েছিলেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর ২টি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমনির সঙ্গে দ্বিপাক্ষির আলোচনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় করবেন। আকাশবানীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন। আজ প্রধানমন্ত্রী সেখানে বোটানিক্যাল গার্ডেন্সে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সেশেলসে উপকূল রক্ষীবাহিনীর দপ্তরেও যাবেন। সেশেলস ভারতের ভিশন মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ন রাষ্ট্র ।
প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেশেলসের মধ্যে শক্তিশালী বন্ধুত্বকে আরো মজবুত করবে।