June 18, 2026 11:40 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতে তাঁর ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্যারিসে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতে তাঁর ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্যারিসে পৌঁছেছেন। হোটেলে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রা। আজ প্যারিসে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন Viva Tech 2026 -এ যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথা এই মঞ্চে তুলে ধরবেন। 

জি ৭ শীর্ষ সম্মেলনের একটি আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্তিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানব কেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধির থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্তিম বুদ্ধিমত্তা, এআই এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ন বলে উল্লেখ করেছেন শ্রী মোদী। গতকাল প্যারিসের এভিয়ঁ-এ এআই সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, শিক্ষা ও উদ্ভাবনকে ত্বরান্বিত করতে পারে এই এআই এর ব্যবহার। তবে ভুল তথ্য, ডিপফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশগুলির সহযোগিতা বৃদ্ধির কথা বলেন শ্রী মোদী। তিনি দায়িত্বপূর্ন পদ্ধতিতে এআই এর প্রয়োগের ওপর জোর দিয়েছেন। গ্লোবাল সাউথের সমস্ত দেশে কৃত্তিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে যাবে বলেই মত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।