June 14, 2026 1:14 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,গত ১২ বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, উৎকর্ষ, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,গত ১২ বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, উৎকর্ষ, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন, দেশের প্রান্তিক মানুষদের উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে,বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সেবা কর্মসূচি,”আয়ুষ্মান ভারত”-কর্মসূচি দেশবাসীকে গর্বিত করে। তিনি বলেন,পিএম ভারতীয় জন ঔষধী পরিযোজনার মতন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ওষুধ সহজলভ্য হয়েছে। স্টেন্ট এবং হাঁটু প্রতিস্থাপনের খরচ বর্তমানে অনেকটাই হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,এর ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। মেডিক্যাল শিক্ষাও বর্তমানে অনেকটাই সহজ হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে,বেড়েছে আসনও। স্বাস্থ্যকর ভারত গঠনে সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে শ্রী মোদী উল্লেখ করেন।