June 10, 2026 11:22 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  বলেছেন, দেশের ১৪০ কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  বলেছেন, দেশের ১৪০ কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ  জোট  সর্বদাই  দেশের জনসাধারনের বিশ্বাসকে শক্তিশালী করেছে।আজ সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে  এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের  বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের ওপর তাদের আস্থা অর্পণ করেছে। ২০১৪ সালের আশার উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে যে, যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়, তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই ১২ বছরে ২৫ কোটিরও বেশি মানুষের দারিদ্র্য থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে  নীতিগুলো সঠিক এবং এর দিকনির্দেশনাও সঠিক।

প্রধানমন্ত্রী আরও বলেন যে, দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। ২০১৪ সালের আগের দশকগুলোতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা ও অস্থিরতা   ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। তিনি  বলেন, জনগণ এখন একটি স্থিতিশীল সরকারের কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং এর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার প্রশংসা করছে।

শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক ‘বিকশিত ভারত’-এর স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে এবং এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, সরকারের গৃহীত অর্থনৈতিক ও পরিকাঠামোগত সংস্কারসমূহ  কোনো রাজনৈতিক বাধ্যবাধকতার ফল নয়, বরং তা আদর্শগত দৃঢ় বিশ্বাসের ফসল।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।