প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে ভারতের অর্থনৈতিক বিকাশে গতি আনতে বিভিন্ন চিন্তাভাবনা ও পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। জীবনযাত্রা এবং ব্যবসা-বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এছাড়া, ভারত ও বিশ্বে পশ্চিম এশিয়া সংঘাতের প্রভাব বিষয়ে সদস্যরা মূল্যায়ন তুলে ধরেন।
News On AIR | June 6, 2026 6:04 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেন।