প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত – ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারীত্ব চুক্তি CEPAর ওপর কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানীকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্রপূর্ণ বাজার তৈরী, কর্মসংস্থান সৃষ্টি, কৃষদের স্বার্থ সুরক্ষিত এবং দুই দেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে, তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এটিতে প্রতিটি ভারতীয় নাগরিকের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে উন্নত দেশগুলির সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সরকারের প্রচেষ্টার ওপর আলোকপাত করা হয়েছে।
News On AIR | June 1, 2026 9:55 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউং লাইয়াং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।