প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমারের প্রেসিডেন্ট য়ু মিন ওং হ্লাং এর সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করবেন। এই বৈঠক দু দেশের মধ্যে ঐতিহাসিক ও সমৃদ্ধ সভ্যতার যে বন্ধন রয়েছে তাকে আরও মজবুত করবেবলে মনে করা হচ্ছে। আলোচনায় নিরাপত্তা, যোগাযোগ সহ ভারত মায়ানমার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত সন্ধ্যায় সফরকারী মায়ানমারের প্রেসিডেন্ট ও প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি য়ু মিন ওং হ্লাং ভারত মায়ানমার বাণিজ্য ফোরাম ভাষণ দেন।
উল্লেখ্য মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার ৫ দিনের ভারত সফরে গয়ায় পৌঁছন। তার সঙ্গে এসেছেন মন্ত্রিসভার সদস্যরা,বরিষ্ঠ সরকারি আধিকারিক, বাণিজ্য নেতৃবৃন্দ সহ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধদল। মায়ানমারের রাষ্ট্রপতির এটাই প্রথম ভারত সফরে। আগামী কাল তিনি মুম্বাই যাবেন। সেখানে বাণিজ্য ও শিল্প মহলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।এর পাশাপাশি তিনি মুম্বাই এর দ্রষ্টব্য স্থানগুলি পরিদর্শন করবেন।