প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশসেবায় উতসর্গীকৃত ১২ বছর পুর্ন হওয়ায় তাঁকে অভিনন্দন জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন । শ্রী সাহা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন জাতীয় উদ্যোগ , পরিকাঠামো রুপান্তর , ডিজিটাল ইন্ডিয়া অভিযান ,স্বচ্ছ ভারত , আয়ুস্মান ভারত , প্রধানমন্ত্রী আবাস যোজনা মত গুলির ভুয়সী প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রী কে মাতা ত্রিপুরাসুন্দরী র একটি ছবি উপহার দেন ।
News On AIR | May 26, 2026 9:52 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ১২ বছর প্রধানমন্ত্রীত্ব উদযাপন করছেন।