May 23, 2026 7:06 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঊনবিংশতি-তম ‘রোজগার মেলা’য়, আজ  সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় ৫১ হাজারের’ও বেশী নবনিযুক্তের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন।

দেশের ৪৭টি স্থানে এই রোজগার মেলা-র আয়োজন করা হয়। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের তিনটি।  কলকাতার শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে, রেলের পক্ষ থেকে ১৮৫ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও, দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে ১৪৭ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

শিলিগুড়িতে আর এক অনুষ্ঠানে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান, নিয়োগ পত্র তুলে দেন নবনিযুক্তদের হাতে।