May 21, 2026 11:47 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে সফর সফলভাবে সম্পন্ন করে নতুন দিল্লিতে ফিরে এসেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে সফর সফলভাবে সম্পন্ন করে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। এর মধ্য দিয়েই তাঁর পাঁচ দেশের ছয় দিনের সফর সম্পন্ন হল। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করাসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া কর ফাঁকি সংক্রান্ত অপরাধ, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়ন রোধের লক্ষ্যেও উভয় দেশ একাধিক সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে।

রাজধানী রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি বিশ্বজুড়ে নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য সুপরিচিত। অন্যদিকে ভারতের পরিচিতি হলো বৃহৎ পরিসর, মেধা এবং সাশ্রয়ী উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্র হিসেবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইতালি এখন নকশা ও উন্নয়ন এবং বিশ্বের জন্য তা সরবরাহ এই মূলনীতির ওপর ভিত্তি করে এগিয়ে যাবে। 

যৌথ বিবৃতি প্রদানের সময় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে, দুই দেশ এখন নৌ-পরিবহন, বন্দরের আধুনিকিকরণ, লজিস্টিকস এবং ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে ভারত ও ইতালির যৌথ উদ্যোগ সমগ্র বিশ্বের সামনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জানান, ইউক্রেন পরিস্থিতি, পশ্চিম এশিয়া এবং অন্যান্য উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে উভয় দেশই একে অপরের সঙ্গে নিয়মিত

যোগাযোগ বজায় রেখে চলেছে। তিনি আরও বলেন যে, ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট,  তা হলো, যাবতীয় সমস্যা অবশ্যই আলোচনা  ও কূটনীতির মাধ্যমেই সমাধান করা উচিত।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ভারত ও ইতালি উৎপাদন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, জ্বালানি, মহাকাশ অর্থনীতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নে উভয় দেশই বর্তমানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃষি-ভিত্তিক শিল্প, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা, পর্যটন এবং সংস্কৃতি—এই ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতার অবারিত সুযোগ রয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি ইতালিতে প্রথম দ্বিপাক্ষিক সফর এবং তৃতীয় সফর। তিনি ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। সেখানে ভারত ও ইতালির মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়টিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। খাদ্য ও কৃষি সংস্থা – FAO সফরের উদ্দেশ্য ছিল বহুপাক্ষিকতা এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তার প্রতি ভারতের অঙ্গীকারকে সুদৃঢ় করা। সেখানে তাঁকে রাষ্ট্রসংঘের মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক-এ ভূষিত করা হয়। উভয় পক্ষ ২০২৭ সালকে ‘ইতালি-ভারত সংস্কৃতি ও পর্যটন বর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে এরফলে  শতাব্দী প্রাচীন সংস্কৃতিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে  সেগুলোকে আরও নিবিড়ভাবে সংযুক্ত করার হয়ে উঠবে এক অনন্য সুযোগ। এছাড়াও তিনি রোমে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকা উৎসাহী প্রবাসী ভারতীয় এবং ইতালীয় শিল্পীদের সঙ্গেও সাক্ষাৎ করেন।