May 20, 2026 11:58 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালির চিত্রশিল্পী জিয়ামপাওলো তোমাসেত্তিকে ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর অনুরাগের জন্য প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালির চিত্রশিল্পী জিয়ামপাওলো তোমাসেত্তিকে ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর অনুরাগের জন্য প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, তাঁর রোম সফরের সময় শিল্পী বারাণসীকে কেন্দ্র করে আসাধারন শিল্পকর্ম উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বলেন , ভারতীয় সংস্কৃতির প্রতি তোমাসেত্তির অনুরাগ চার দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। তিনি জানান, ১৯৮০-র দশকে এই ইতালীয় শিল্পী বৈদিক সংস্কৃতির বইয়ের অলঙ্করণ দিয়ে তাঁর যাত্রা শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে তোমাসেত্তি মহাভারতের ওপর ভিত্তি করে ২৩টি বৃহৎ চিত্রকর্ম সম্পন্ন করেন। 

সামাজিক মাধ্যমের অন্য এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় নৃত্যকলার প্রতি পাঁচজন ইতালীয় শিল্পীর অনুরাগকে সাধুবাদ জানান। তিনি বলেন, ভারতীয় নৃত্যকলার প্রতি বিশ্বজুড়ে আগ্রহ দেখতে পাওয়া  সত্যিই আনন্দের। শ্রী মোদি আরও উল্লেখ করেন, ইতালিতে ভারতীয় সঙ্গীতও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রধানমন্ত্রী জানান, গতকাল রোমে বসবাসকারী ভারতীয় সম্প্রদায় তাঁর জন্য যে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে পাঁচজন ইতালীয় শিল্পী রাগ হংসধ্বনি পরিবেশন করেন। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।