May 19, 2026 6:13 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রবিবার ৩১ শে মে, আকাশবাণীতে “মন কি বাত” অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা-ভাবনা ভাগ করে নেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রবিবার ৩১ শে মে, আকাশবাণীতে “মন কি বাত” অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা-ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৪-তম পর্ব।
আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১ টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট newsonair মোবাইল app, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের youtube channel- এও অনুষ্ঠানটি শোনা যাবে।
হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে, এর আঞ্চলিক ভাষার তর্জমা।
‘মন কি বাত’- এর জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তা পাঠানো যাবে, MyGov Open Forum, Narendra Modi App, কিংবা 1800-11-7800 টোল ফ্রি নম্বর-এ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।