প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসলোতে তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনে নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীরাও অংশ নেবেন । এই বৈঠকের মূল লক্ষ্য হল ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। প্রযুক্তি ও উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন, পুননবীকরনযোগ্য শক্তি এবং ডিজিটাইজেশন— নিয়ে এই সম্মেলনে আলোচনা হবার কথা রয়েছে।
‘বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ বর্তমানে কার্যকর থাকায়, এই শীর্ষ সম্মেলনের মাধ্যমে ভারত ও নর্ডিক অঞ্চলের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। নর্ডিক জোটের দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় ১৯ বিলিয়ন ডলার। আশা করা হচ্ছে এই শীর্ষ সম্মেলন ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তরজাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে।
শীর্ষ সম্মেলন শুরুর আগে, প্রধানমন্ত্রী মোদী আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রোসাদোত্তির, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি ওরপো এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেনের সঙ্গে পৃথক আলোচনায় মিলিত হন.