প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রা আরো সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী, বিদেশযাত্রার ওপর সেস, কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদমাধ্যমের এক রিপোর্ট খারিজ করে দেন। তিনি বলেন, এ ধরণের খবর সম্পূর্ণ ভুয়ো এবং এর কোনো সত্যতা নেই। বিদেশযাত্রার ওপর এ ধরণের বিধিনিষেধ আরোপের কোনো প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।
পরে ওই সংবাদ প্রতিষ্ঠানের পক্ষ থেকে পোষ্টটি ডিলিট করে দেওয়া হয়।