May 12, 2026 10:00 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার ১৫ ই মে  ৫ দেশ সফরে রওনা দেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার ১৫ ই মে  ৫ দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমির শাহি, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তাঁর এই সফর হবে ৬ দিন।

সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমির শাহিতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মহম্মন বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাত্ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শক্তি ক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চিলক ও আন্তর্জাতিক নানান বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষে সংযোগের বিষয়টিও স্থান পাবে তাঁদের আলোচ্য সূচীতে।

সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম অ্যালেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাত্ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। এর আগে তিনি ২০১৭-এ তিনি সেখানে যান। প্রধানমন্ত্রীর এবারের সফরে প্রতিরক্ষা, নিরাপত্তা, উদ্ভাবন, পরিবেশ বান্ধব হাইড্রজেন, সেমিকন্ডাক্টর ও জল সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিস প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন্ডার লিওনও উপস্থিত থাকবেন।