প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিজেপির অন্যতম প্রবীণ নেতা মাখনলাল সরকারকে সম্মাননা জানান। কলকাতায় ব্রিগেড ময়দানে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৯৭ বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুয়ে প্রণাম করেন। উল্লেখ্য মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেছিলেন। পরে সোশ্যাল মিডিয়া বার্তায় প্রধানমন্ত্রী বলেন,একজন একনিষ্ঠ জাতীয়তাবাদী হিসেবে শ্রী সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে কাজ করেছেন এবং তার সঙ্গী হয়ে জম্মু ও কাশ্মীরে গ্রেপ্তারও হয়েছিলেন। শ্রী সরকার দলের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। সারা রাজ্যে দলের ভিত্তি প্রসারিত এবং সর্বস্তরের মানুষকে দলে যোগ দিতে অনুপ্রাণিত ও দলকে শক্তিশালী করেছেন।
News On AIR | May 9, 2026 7:19 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিজেপির অন্যতম প্রবীণ নেতা মাখনলাল সরকারকে সম্মাননা জানান