May 6, 2026 5:20 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার  ১৯টি জেলার  রেল প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার  ১৯টি জেলার  রেল প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে একবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রকল্পগুলি দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং পরিকাঠামগত উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে । তিনি আরো বলেন এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে দেশে পর্যটন শিল্পের উন্নতি ঘটবে।
শ্রী মোদী, সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করার মন্ত্রিসভার সিদ্ধান্তেরও প্রশংসা করেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের বিচার বিভাগীয় পরিকাঠামোকে শক্তিশালী করবে এবং জনগণের জন্য দ্রুত ন্যায়বিচার সুনিশ্চিত করবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।