November 17, 2025 9:52 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের ঢাকায় আয়োজিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, ২০২৫-এ ছ’টি সোনা সহ দশটি পদক জয় ক’রে ইতিহাস সৃষ্টির জন্য ভারতের তীরন্দাজি দলকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের ঢাকায় আয়োজিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, ২০২৫-এ ছ’টি সোনা সহ দশটি পদক জয় ক’রে ইতিহাস সৃষ্টির জন্য ভারতের তীরন্দাজি দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায়, প্রধানমন্ত্রী, পুরুষদের রিকার্ভ ইভেন্টে দীর্ঘ ১৮ বছর পর ঐতিহাসিক সোনা জয়ে সন্তোষ ব্যক্ত করেন। ব্যক্তিগত ও দলগত বিভাগে অনবদ্য খেলে যেভাবে ভারতীয় তীরন্দাজরা দেশের নাম উজ্জ্বল করেছেন, তারও ভূয়সী প্রশংসা করেন শ্রী মোদী। তিনি বলেন, ভারতীয় ক্রীড়াবিদদের এই সাফল্য দেশব্যাপী বহু উঠতি প্রতিভাকে অনুপ্রাণিত করবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।