September 23, 2025 3:29 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব নাগরিককে ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব নাগরিককে ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে, প্রধানমন্ত্রী বলেছেন, এই উদ্যোগ দেশের মানুষকে অনুপ্রেরণা জোগাবে, এবং নাগরিকদের সম্মিলিত দায়িত্ব ও জাতীয়তাবাদী চেতনাকে প্রতিফলিত করে। এই উপলক্ষ্যে, প্রধানমন্ত্রী আগামী ২৫শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার, সকাল ৮টায় ‘স্বচ্ছতা হি সেবা’ উৎসব এবং শ্রমদান কর্মসূচীতে যোগদান করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীও এই দিনেই পালিত হয়।