June 18, 2025 10:37 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ এবং মানবতা ও গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ এবং মানবতা ও গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। G-7 শিখর সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়ে শ্রী মোদী বলেন, ভারত ও কানাডার কোম্পানীগুলির পরস্পরের দেশে বিনিয়োগ রয়েছে। দু’দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আগ্রহী বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।   

শ্রী মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, গণতন্ত্র, স্বাধীনতা এবং আইনের শাসনে গভীর বিশ্বাস থাকায়, দুদেশের মধ্যে একাত্মতা রয়েছে। বাণিজ্য, শক্তি, মহাকাশ, দূষণ মুক্ত শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ এবং সারের মতো ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রভূত সম্ভাবনা রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।

   কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেছেন, G-7 শিখর সম্মেলনে ভারতের নিয়মিত যোগদান প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের আন্তরিক প্রচেষ্টার গুরুত্বকে তুলে ধরছে।