June 28, 2026 9:04 AM

printer

প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে, তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আজ সকাল ১১টায়  আকাশবাণীতে  “মন কি বাত” অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা-ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৫তম পর্ব।  

    আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১ টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে।  আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট newsonair মোবাইল app, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের youtube channel- এও অনুষ্ঠানটি শোনা যাবে। 

হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে, এর আঞ্চলিক ভাষার  তর্জমা।