প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপ এর বার্তা। নতুন দিল্লিতে আজ বাহিনীর প্রথম সম্মেলনে শ্রী সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌছবে তা নয়, তাদের আস্তানার ভেতরের ঢুকে আঘাত হানবে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যার মধ্যে রয়েছে আকাশ তীর, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মস, এর মত অস্ত্র এই সমস্ত অভিযানে ব্যবহার করা হবে বলে তিনি জানান।
প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন ,গত ১২ বছর ধরে নরেন্দ্র মোদী সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে শক্তিশালী করার সমস্ত রকম পদক্ষেপ করেছে। দেশের প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছে হয়েছে এক লক্ষ ৭৮ হাজার কোটি টাকায়, যা ২০১৪ সালে ছিল প্রায় ৪০ হাজার কোটি টাকার কাছাকাছি। সরকার এবছর প্রতিরক্ষা উৎপাদন, ২লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে।