June 30, 2026 7:32 PM

printer

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, একটি শক্তিশালী অর্থনীতিই বলিষ্ঠ প্রতিরক্ষা সক্ষমতার ভিত্তি।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, একটি শক্তিশালী অর্থনীতিই বলিষ্ঠ প্রতিরক্ষা সক্ষমতার ভিত্তি। আজ ভাদোদরায় আয়োজিত ‘ভাইব্রেন্ট গুজরাট রিজিওনাল কনফারেন্স’-এর সমাপ্তি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, রাসায়নিক, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ এবং পুর্নবীকরণযোগ্য শক্তি খাতে শক্তিশালী অবস্থানের কারণে গুজরাট শীঘ্রই প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হবে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশের দ্রুত স্বনির্ভরতার অগ্রগতির কথা তুলে ধরে তিনি জানান, ২০১৪ সালে ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ৪৬ হাজার কোটি টাকা, যা বর্তমানে উল্লেখযোগ্যভাবে বেড়ে ১ লক্ষ ৭৮ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ভাদোদরায় এখন ভারতের প্রথম বেসরকারি খাতের সামরিক বিমান উৎপাদন তৈরি হয়েছে। সেখানে টাটা গ্রুপ ও এয়ারবাস যৌথভাবে C-295 পরিবহন বিমান তৈরি করছে, যা দেশের মহাকাশ ও বিমান শিল্প যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।