May 18, 2026 9:34 PM

printer

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং,  ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে  আজ  বিকেলে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছেছেন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং,  ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে  আজ  বিকেলে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন,

এই দুই দেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করার জন্যে অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছেন। কৌশলগত সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্প ক্ষেত্রে অনশিদারিত্ব আরও মজবুত করা , সমুদ্র পথে সহযোগিতা এবং ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার বিষয়ে আলোচনায় প্রাধান্য দেওয়া হবে বলেও রাজনাথ সিং,   জানান।

 উল্লেখ্য, ভিয়েতনাম সফরে প্রতিরক্ষা মন্ত্রী , সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জেনারেল ফ্যান ভ্যান গিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক  বৈঠকে মিলিত হবেন।   ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি হো-চি-মিন-এর ১৩৬-তম জন্মবার্ষিকীতেও আগামীকাল শ্রী সিং সেখানে থাকবেন।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রী সে দেশের জাতীয় প্রতিরক্ষা আহন গিয়ু বাক এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ২ দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পন্থা পদ্ধতিও  খতিয়ে দেখবেন তাঁরা। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও তাঁদের মধ্যে কথাবার্তা হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।