প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তিতে ভারতীয় সেনাবাহিনীর শৌর্য ও আত্ম বলিদানের শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে বার্তায় মন্ত্রী বলেন, সেনাদের নিষ্ঠা ও বীরত্ব দেশের সুরক্ষাকে সুনিশ্চিত করে চলেছে। অপারেশন সিন্দুর ভারতের সংকল্প ও সামরিক প্রস্তুতির প্রতীক। তিনি আরও বলেন, অপারেশন সিন্দুর প্রমাণ করেছে, ভারতীয় সেনা সমস্ত রকম প্রতিকূলতার মোকাবিলা করার জন্য প্রস্তুত। এই সেনা অভিযান ভারতের আত্ম নির্ভরতার পথে এগিয়ে যাওয়ার অন্যতম নিদর্শন বলেও মত ব্যক্ত করেন প্রতিরক্ষা মন্ত্রী।
News On AIR | May 7, 2026 1:31 PM
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তিতে ভারতীয় সেনাবাহিনীর শৌর্য ও আত্ম বলিদানের শ্রদ্ধা নিবেদন করেছেন।