প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দক্ষিণ কোরিয়ার প্রাক্তন সেনা বিষয়ক দপ্তরের মন্ত্রী কোয়ন ওহ-ইউ আজ সোলের ইমজিংগাক পার্কে যৌথভাবে ‘ভারতীয় যুদ্ধ স্মারক’-এর উদ্বোধন করেন।
কোরিয়া যুদ্ধের ৭৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে এই স্মারকটি, যুদ্ধের সময়ে ভারতের সেনাবাহিনীর ‘সিক্সটি প্যারা ফিল্ড অ্যাম্বুলেন্স’ এবং ‘কাস্টোডিয়ান ফোর্স অফ ইন্ডিয়া’-র আত্মত্যাগ এবং সেবার প্রতীক হিসেবে নির্মিত হয়েছে।
এই অনুষ্ঠানে, প্রতিরক্ষামন্ত্রী তাঁর ভাষণে, কোরিয়া উপদ্বীপে শান্তি ও মানবিক সহায়তা প্রদানে ভারতের অবদানের যে সুদূরপ্রসারী ঐতিহ্য রয়েছে, তা বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের এই যৌথ আত্মত্যাগের ইতিহাস ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ‘বিশেষ কৌশলগত অংশীদারিত্ব’-এর এক শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করে চলেছে।