পেরুর নাজকা শহরের কাছে পর্যটকবাহী একটি ছোট বিমান ধ্বংস হয়েছে। এতে থাকা ১৩ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে খবর।
গতকাল ‘নাজকা লাইনস’-এর ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি ভেঙে পড়ে। এতে এগারোজন যাত্রী ও দুজন পাইলট ছিলেন। দুর্ঘটনার কারণ এবং যাত্রীদের পরিচয় এখনো জানা যায়নি।এ বিষয়ে তদন্ত চলছে। পেরুর কোম্পানি ‘অ্যারোডিয়ানা’-র পরিচালনাধীন বিমানটি পিসকো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। স্থানীয় কর্তৃপক্ষের মতে, ওড়ার কয়েক মিনিটের মধ্যেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নাজকা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার এবং নাজকা লাইনস থেকে ১২ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে।
News On AIR | August 2, 2026 12:05 PM
পেরুর নাজকা শহরের কাছে পর্যটকবাহী একটি ছোট বিমান ধ্বংস হয়েছে।