July 30, 2026 10:06 PM

printer

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, চলতি মাসের ১ তারিখ পর্যন্ত দেশে মোট ঘরোয়া এলপিজি গ্রাহকের সংখ্যা ৩৩ কোটি ১৩ লক্ষ।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, চলতি মাসের ১ তারিখ পর্যন্ত দেশে মোট ঘরোয়া এলপিজি গ্রাহকের সংখ্যা ৩৩ কোটি ১৩ লক্ষ। এর মধ্যে ১০ কোটি ৫৮ লক্ষ গ্রাহক রয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে। দেশের সমস্ত ঘরোয়া এলপিজি গ্রাহককেই বাজারদরের চেয়ে কম নিয়ন্ত্রিত দামে এলপিজি রিফিল দেওয়া হচ্ছে। বর্তমানে ৯৪২ টাকার একটি এলপিজি সিলিন্ডারে ৫০০ টাকারও বেশি পরোক্ষ সাবসিডি বা অর্থসাহায্য দিচ্ছে সরকার। প্রতিমন্ত্রী আরও জানান, সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী দামে রান্নার গ্যাস পৌঁছে দিতে ২০২২-২৩ অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে ২২ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য আরও ৩০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে সরকার।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।