পূর্ব রেলের হাওড়া ডিভিশন সর্বদা বৈধ টিকিট নিয়ে ট্রেনে যাত্রা করতে সকলের প্রতি আবেদন জানিয়েছে। টিকিট করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতেও ডিভিশনের তরফে উৎসাহিত করা হয়েছে।
পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার PCCM ডক্টর উদয় শঙ্কর ঝা, হাওড়ার ডিসিএম DCM হরিনারায়ণ গঙ্গোপাধ্যায় এবং অন্যান্য ঊর্ধ্বতন বাণিজ্যিক ও আরপিএফ RPF আধিকারিকরা গত ২৪ জুলাই, শ্রীরামপুর স্টেশনে সামগ্রিক পরিদর্শন এবং হাওড়া-শ্রীরামপুর HWH-SRP সেকশনে ব্যাপক টিকিট চেকিং অভিযান পরিচালনা করেন। এই অভিযানের সময় আধিকারিকরা টিকিটবিহীন ও অনিয়মিত ভ্রমণের ৩৬৯টি ঘটনা শনাক্ত করেন এবং মোট ১ লক্ষ ৯২ হাজার ৫২০ টাকা জরিমানা আদায় করেন। আইন প্রয়োগের পাশাপাশি, দলটি যাত্রীদের মধ্যে দায়িত্বশীল ভ্রমণের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে তাঁদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করে এবং সহজে ডিজিটাল টিকিট বুকিংয়ের জন্য ‘রেল ওয়ান’ Rail One অ্যাপ ব্যবহারের পরামর্শ দেন।
News On AIR | July 27, 2026 9:23 AM
পূর্ব রেলের হাওড়া ডিভিশন সর্বদা বৈধ টিকিট নিয়ে ট্রেনে যাত্রা করতে সকলের প্রতি আবেদন জানিয়েছে।