পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আপডেটেড লজিক সার্কিটসহ নৈহাটি সেন্ট্রাল EI ও EI Hut স্থাপনের উদ্দেশে আজ রাত ১২’টা থেকে আগামীকাল রবিবার ভোর চারটে পর্যন্ত চার ঘণ্টার নন-ইন্টারলকিং কাজ চলবে। এই কারণে আজ 63111 আপ শিয়ালদহ–রানাঘাট 31447 আপ শিয়ালদা-নৈহাটি ও 31450 ডাউন নৈহাটি–শিয়ালদহ ট্রেন বাতিল থাকবে। এছাড়া 63106 ডাউন লালগোলা–শিয়ালদহ রানাঘাটে যাত্রা শেষ করবে। 31192 ডাউন কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল কল্যাণী পর্যন্ত চলবে এবং 31191 আপ নৈহাটি-কল্যাণী আগামীকাল, রবিবার কল্যাণী থেকে যাত্রা শুরু করবে।
আগামীকাল 13106 ডাউন বালিয়া–শিয়ালদহ, বালিয়া থেকে 13160 ডাউন জোগবনী–কলকাতা যোগবানী থেকে, 13142 ডাউন নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার থেকে, 53172 ডাউন লালগোলা–শিয়ালদহ লালগোলা থেকে পরিবর্তিত সময় সূচিতে ছাড়বে বলে রেল সূত্রের জানি গেছে।