পুরুষদের ক্রিকেটে, সাউদাম্পটনে গতকাল পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড ভারতকে ৫৬ রানে পরাজিত করে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে জিতে নিয়েছে। ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল। জবাবে ভারত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর আগে, প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করেছিল। জস বাটলার ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
বৃষ্টির কারণে উভয় দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছিল।