May 11, 2026 9:49 AM

printer

পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে ভারত বর্তমানে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এসেছে।

পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে ভারত বর্তমানে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এসেছে। মরগ্যান স্ট্যানলির একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন, বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে।

নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সৌর শক্তির ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে, যা ২০২৪ সালের মার্চে ৩৮ গিগাওয়াট থেকে গতবছরে ৭৪ গিগাওয়াটে পৌঁছেছে। দেশে সৌর কোষের ধারণ ক্ষমতাও ৯ গিগাওয়াট থেকে বেড়ে ২৫ গিগাওয়াট হয়েছে।

২০২৫ অর্থবর্ষে, ভারত প্রায় ১ শো ৬০ কোটি মার্কিন ডলার মূল্যের প্রায় ৩ কোটি ৫০ হাজার সৌরশক্তি সংক্রান্ত সরঞ্জাম আমদানি করেছে, এর মধ্যে প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ চীন থেকে আনা।

এখন দেশে মোট শক্তি উৎপাদনের ৫০ শতাংশেরও বেশি জীবাশ্ম-বহির্ভূত পদ্ধতিতে তৈরি হয়।