পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এনডিএ জোট পরবর্তী সরকার গঠন করতে চলেছে। এনডিএ-র শরিক দলগুলোর মধ্যে সর্বভারতীয় এনআর কংগ্রেস ১২টি আসন, ভারতীয় জনতা পার্টি ৪টি আসন জিতেছে এবং অন্যান্য মিত্র দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম ও লাচিয়া জননায়গা কাচ্চি একটি করে আসন পেয়েছে। মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী থাট্টানচাভাদি আসন থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন। বিজেপি প্রার্থী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এ নামসিভায়ামও মান্নারিপেট আসনে জয়ী হয়েছেন।
News On AIR | May 5, 2026 1:19 PM
পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এনডিএ জোট পরবর্তী সরকার গঠন করতে চলেছে।