পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার ২০৩৩ সালের মধ্যে অন্তত পাঁচটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘স্মল মডুলার নিউক্লিয়ার রিঅ্যাক্টর‘ চালু করার লক্ষ্য নিয়েছে। লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংসদে ‘শান্তি আইন, ২০২৫‘ (SHANTI Act, 2025) আগেই পাস হয়েছে, যার ফলে পারমাণবিক শক্তি ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। ‘পারমাণবিক শক্তি মিশন’ অনুযায়ী ২০৪৭ সালের মধ্যে দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১০০ গিগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করেছে। বর্তমানে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ২২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ‘ভারত স্মল মডুলার রিঅ্যাক্টর‘, ৫৫ মেগাওয়াট ক্ষমতার একটি রিঅ্যাক্টর এবং হাইড্রোজেন উৎপাদনের উপযোগী উচ্চ-তাপমাত্রার গ্যাস-কুলড রিঅ্যাক্টর তৈরির কাজ করছে।
News On AIR | July 23, 2026 12:36 PM
পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার ২০৩৩ সালের মধ্যে অন্তত পাঁচটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘স্মল মডুলার নিউক্লিয়ার রিঅ্যাক্টর’ চালু করার লক্ষ্য নিয়েছে।