July 28, 2026 9:46 PM

printer

পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে

পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে যে জনরোষ গড়ে উঠেছে তা পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়ের প্রত্যক্ষ নিদর্শন। ওই এলাকায় মানুষের প্রাথমিক অধিকার যে প্রশাসনিক চাপে লঙ্ঘিত হচ্ছে, তা বিক্ষোভ থেকেই প্রমাণিত।  

     শ্রী জয়সোয়াল বলেন, যে দেশ দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ এবং ধর্মীয় হিংসাকে মদত যুগিয়ে আসছে, তারা কোনভাবেই বহুপাক্ষিক সাংস্কৃতিক ঐতিহ্য দাবি করতে পারে না। জেনজি সহ প্রত্যেক ভারতীয় নাগরিক এই সীমান্ত পেরিয়ে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের অবসান চায় বলে উল্লেখ করেন তিনি।